বাংলাদেশ দূতাবাস

আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসে ভাবগাম্ভীর্যে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালন
তার বক্তব্যের শুরুতে বলেন, লালন সাঁইয়ের গান শেখায়, মানুষের প্রকৃত পরিচয় তার ধর্মে, বর্ণে বা জাতিতে নয়-বরং তার মনুষ্যত্বে। প্রবাসে মাতৃভূমি থেকে দূরে থাকলেও লালনের এই মানবতাবাদী মূল্যবোধই আমাদের শিকড়ের সাথে যুক্ত রাখে।

লুটপাটে ক্ষতিগ্রস্ত প্রবাসী ব্যবসায়ীদের কোনো খোঁজ নেয়নি ফ্রান্সে বাংলাদেশ দূতাবাস
ফ্রান্সের আন্দোলন পরিস্থিতি কী? সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা কেমন আছেন? আন্দোলনের প্রভাব কি পড়ছে তাদের ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান ও দৈনন্দিন জীবনে? বাংলাদেশ দূতাবাস কি আদৌ তাদের পাশে দাঁড়াচ্ছেন?

বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের লালন শাহের তিরোধান দিবস পালন
রাষ্ট্রদূত বলেন, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা, সাংস্কৃতিক চর্চার প্রসার, গবেষণা ও শিক্ষালাভের জন্য লালনের দর্শন ও অবদানকে স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার প্রথমবারের মতো লালন সাঁই তিরোধান দিবস-২০২৬ কে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করেছে।

আবুধাবিতে বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে সৃজনশীলতা প্রতিযোগিতা
প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলাদেশকে হৃদয়ে ধারণ করার পাশাপাশি স্বাগতিক দেশ আমিরাতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে গড়ে ওঠার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

টোকিওর ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) উদ্যোগ ও আর্থিক সহায়তায় তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রদর্শনীতে ২৭টি বুথে ২৫টি বাংলাদেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এ ছাড়া আরও পাঁচটি বাংলাদেশি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় প্রদর্শনীতে অংশগ্রহণ করছে।

কুয়েতে বাংলাদেশ দূতাবাসে চলতি মাসের গণশুনানি ১১ অক্টোবর
গণশুনানিতে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন উপস্থিত থাকবেন।

হুতিদের হামলায় সৌদি আরবে প্রবাসী বাংলাদেশি নিহত
বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত রোববার সৌদি আরবের আল খুরাইস এলাকায় আরামকোর স্থাপনায় ওই হামলার ঘটনা ঘটে। এতে সজীব হোসেন প্রাণ হারান।

কুয়েতে মৃত প্রবাসীদের মরদেহ পাঠাতে চাঁদা তোলা নিয়ে বাংলাদেশ দূতাবাসের সতর্কতা
বিজ্ঞপ্তিতে কোনো আকামাবিহীন প্রবাসী কুয়েতে মারা গেলে পরিবার, স্বজন বা শুভাকাঙ্ক্ষীদের চাঁদা না তুলে সরাসরি বাংলাদেশ দূতাবাসে লিখিত আবেদন করার অনুরোধ করা হয়েছে।

আয়ারল্যান্ডে বাংলাদেশের দূতাবাসের কার্যক্রম শুরু
দূতাবাস পর্যায়ক্রমে বাংলাদেশি নাগরিক ও অন্য যোগ্য আবেদনকারীদের পাসপোর্ট, ভিসা এবং অন্য কনস্যুলার সেবা প্রদান করবে। পাসপোর্ট, ভিসা ও কনস্যুলার সেবা প্রদানের তারিখ, প্রক্রিয়া এবং অন্য প্রাসঙ্গিক তথ্য যথাসময়ে সরকারি মাধ্যমে জানানো হবে।

মানামায় বাংলাদেশ দূতাবাসে গণশুনানি
বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ারের সভাপতিত্বে এই গণশুনানির আয়োজন করা হয়।

ডিআইপির সার্ভারে কারিগরি ত্রুটি, বিদেশে বাংলাদেশ মিশনের সেবা বন্ধ
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের (ডিআইপি) কেন্দ্রীয় সার্ভারে কারিগরি ত্রুটির কারণে বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে ভিসা ও এনভিআর সেবা দিতে সাময়িক বিলম্ব হচ্ছে। সার্ভারটি সচল করতে কাজ করছে সংশ্লিষ্ট কারিগরি দল। আবেদনকারীদের এ সময়ে ধৈর্য ধরার এবং জরুরি ভ্রমণের পরিকল্পনা না করার অনুরোধ করা হয়েছে।

ব্যাংককে বন্যার কারণে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সেবা বন্ধ
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান বন্যা পরিস্থিতি ও এর কারণে সৃষ্ট যাতায়াতের বিঘ্নের পরিপ্রেক্ষিতে থাই সরকার ব্যাংকক, ননথাবুরি, পাথুম থানি ও সামুত প্রাকান প্রদেশে ২৮ ও ২৯ সেপ্টেম্বর বিশেষ সরকারি ছুটি ঘোষণা করেছে। এ কারণে ওই দুই দিন তাদের কনস্যুলার সেবা বন্ধ থাকবে।

লিবিয়া থেকে ফিরল ১৬৮ বাংলাদেশি
প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় প্রবেশ করেছিল বলে জানা গেছে। তাদের অনেকে লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।

ওমানে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সেবা পাঁচ দিন বন্ধ থাকবে
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দূতাবাস, মাসকাটের চ্যান্সারি ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) বর্তমান স্থান থেকে নতুন ভবনে স্থানান্তর করা হবে। ভবন স্থানান্তরের কার্যক্রমের কারণে ১৫ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত কনস্যুলার সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।

৪১ দেশে এনআইডি সেবা সম্প্রসারণে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়
মোট ৪১টি দেশে পর্যায়ক্রমে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদানের সেবা সম্প্রসারণে নির্বাচন কমিশনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

বিদেশে কূটনৈতিক দায়িত্ব পালন যত সম্মানের, দেশে ফেরা ততই মর্যাদার
বিদেশে বাংলাদেশের পতাকা বহন করা যেমন বিরাট সম্মানের, দায়িত্ব শেষে সেই পতাকা সুশৃঙ্খলভাবে পরবর্তী প্রতিনিধির হাতে তুলে দিয়ে দেশে ফিরে আসাও সমান মর্যাদার।

আঙ্কারায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বাংলাদেশ দূতাবাসের মতবিনিময়
মতবিনিময় সভায় প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা বাংলাদেশ–তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে তাদের মতামত, পরামর্শ ও প্রস্তাব উপস্থাপন করেন।

দেশে ফিরেছেন কাজের নামে রাশিয়ায় যুদ্ধে পাঠানো রাজন
নির্মাণশ্রমিকের কাজের প্রলোভনে রাশিয়ায় গিয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নিতে বাধ্য হওয়া বাংলাদেশি তরুণ রাজন হোসেন অবশেষে দেশে ফিরেছেন।

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক
পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।

প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট নির্ধারিত সময়ের মধ্যে নবায়নের আহ্বান সৌদি কর্তৃপক্ষের
যেসব কর্মী সৌদি আরবে নতুন করে প্রবেশ অথবা কোনো প্রতিষ্ঠানে স্থানান্তরের (ট্রান্সফার) পর ছয় মাসের বেশি সময় পার হলেও তাদের অনুকূলে ওয়ার্ক পারমিট ইস্যু হয়নি, তাদের চলতি ২০২৬ সালের মধ্যেই ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়নের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।



